আমরা www.shopilo.com.bd-এ বিক্রি হওয়া ফিজিক্যাল পণ্যের জন্য ৭ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি। তবে পণ্যের আসল প্যাকেট বা বাক্স ছাড়া রিপ্লেসমেন্ট কার্যকর হবে না।
শর্তসমূহ:
১. ডেলিভারির সময় পণ্য ভালো করে চেক করে নিন।
২. ডেলিভারি এজেন্টের কাছ থেকে পণ্য গ্রহণ করার পর কোনো অভিযোগ গ্রহণ করা হবে না।
৩. ডেলিভারি পাওয়ার ২৪ ঘন্টার মধ্যে প্রতিস্থাপনের জন্য অনুরোধ করতে হবে।
৪. শুধুমাত্র পণ্য না পাওয়া গেলে অর্ডার ক্যানসেলের ক্ষেত্রে রিফান্ড দেওয়া হবে।
রিটার্নের জন্য যা লাগবে:
১. কেনার প্রমাণ (যেমন অর্ডার নম্বর, ইনভয়েস)।
২. পণ্য একদম নতুন, ব্যবহার করা যাবে না, কোনো ক্ষতি হওয়া যাবে না।
৩. পণ্যের সাথে আসল ট্যাগ, ম্যানুয়াল, ওয়ারেন্টি কার্ড এবং সব একসেসরিজ থাকতে হবে।
গ্যারান্টি কী কভার করে?
পণ্য কেনার তারিখ থেকে ২ বছর পর্যন্ত সাধারণ ব্যবহারের সময় কোনো ত্রুটি বা গুণগত সমস্যা হলে সেটা কভার করা হবে।
যেসব ক্ষেত্রে গ্যারান্টি প্রযোজ্য নয়:
১. পণ্য ভুলভাবে ব্যবহার বা হ্যান্ডলিং করার ফলে ক্ষতি হলে।
২. পোকামাকড় বা অন্য কোনো কারণে ক্ষতি হলে।
৩. দুর্ঘটনা বা প্রাকৃতিক দুর্যোগের কারণে সমস্যা হলে।
কুরিয়ার চার্জ:
গ্যারান্টি ক্লেইমের জন্য কুরিয়ার চার্জ গ্রাহককে বহন করতে হবে।
কখন রিটার্ন করতে পারবেন?
১. ভুল পণ্য ডেলিভারি হলে।
২. ত্রুটিপূর্ণ পণ্য পেলে।
৩. ডেলিভারিতে কোনো অংশ বা জিনিস না থাকলে।
৪. ওয়েবসাইটে পণ্যের ভুল বর্ণনা দেওয়া থাকলে।
রিফান্ড প্রক্রিয়া:
রিফান্ড বিকাশ, রকেট বা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে দেওয়া হবে। পণ্যের কোয়ালিটি চেক করার পর ৪-৫ কর্মদিবসের মধ্যে রিফান্ড প্রক্রিয়া সম্পন্ন হবে।